সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন

পত্নীতলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের নিয়ে এসআই এল বেসরকারি সংস্থার মাতৃভাষা দিবস পালিত।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি।

নওগাঁ পত্নীতলা উপজেলায় এস আই এল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

আমার ভাষা আমার পরিচয় এই স্লোগানে চাঁদপুকুর সেন্ট পলস জুনিয়র হাইস্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনভর পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
প্রভাতফেরীর পারে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের মাঝে কবিতা আবৃত্তি, ছাড়া, নিজেদের ভাষায় দেশাত্মবোধক গান চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা করানো হয় এবং প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব বর্ণমালা সংরক্ষণ ও বিলুপ্তপ্রায় ভাষা নিয়ে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাথিয়াস হেমরম বলেন আমরা প্রতিনিয়ত হারিয়ে যাওয়া ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করছি এবং পিছিয়ে পড়া আদিবাসীদের জীবন ও মান উন্নয়ন, দরিদ্র ক্ষুধা এবং স্বাস্থ্য সচেতন নিয়ে কাজ করছি। আমরা আমাদের ধরনের উন্নয়নমূলক প্রচেষ্টা চালিয়ে যাব আগামীতেও।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ফা: বাবলু কোড়াইয়া , প্রধান শিক্ষিকা সিস্টার শোভা দাস , এবং এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরয়িা সুপারভাইজার মি. মাথিয়াস হেমরম ও মি. পবিত্র কুমার মালী প্রমুখ ।

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নওগাঁ জেলা শাখার এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি আমাদেরকে জানান “২১শে ফেব্রুয়ারি আমাদের শুধু ভাষার লড়াই শেখায় না, নিজের পরিচয়কে রক্ষা করতেও উদ্বুদ্ধ করে। আমরা চাই আমাদের শিশুরা যেন প্রাথমিকে নিজেদের মাতৃভাষায় শিক্ষা লাভের পূর্ণ সুযোগ পায়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর