শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

পত্নীতলায় জনগণের মুখোমুখি এমপি প্রার্থীরা।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ২৮৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি।

২৬ জানুয়ারি ২০২৬ সোমবার বেলা ৩টায় নওগাঁর পত্নীতলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ ৪৭ নওগাঁ ২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক পত্নীতলা উপজেলা কমিটির আয়োজনে নজিপুর সরকারি কলেজ মাঠে জনগণের মুখোমুখি অনুষ্ঠিত হয়েছে। সুজনের পত্নীতলা উপজেলা কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত মোহাম্মদ শামসুজ্জোহা খান ও আমার বাংলাদেশ পার্টি মনোনীত মোঃ মতিবুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রার্থীরা নিজ নিজ দল এবং এলাকার জন্য তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। জনসাধারণ এলাকার উন্নয়নের স্বার্থে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সুজন কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোকসেদ আলী, পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের তোমার নয়কারী সাজেদুর রহমান দুলাল, জয়নাল আবেদীন, সুজনের সমন্বয়কারী মিজানুর রহমান ও আসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রার্থীদের ভোটাধিকার প্রদান, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সংস্কারের স্বপক্ষে গণভোট প্রদান বিশেষ গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর