সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

পত্নীতলায় নারী উদ্যোক্তা নেটওয়ার্ক গঠন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোঃ সৈকত হোসেন
নওগাঁ জেলা প্রতিনিধি।

২৯ জানুয়ারি ২০২৬ নওগাঁর পত্নীতলায় নারী উদ্যোক্তা, নেটওয়ার্ক গঠিত হয়েছে। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর এলাকা গড়ে তোলার লক্ষ্যে এ নেটওয়ার্ক গঠিত হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নের ৩৩ জন পুষ্টি উজ্জীবক নিজেদের প্রয়োজনে এ নেটওয়ার্ক গড়ে তোলেন। বিগত তিন বছর যাবৎ পুষ্টি উজ্জীবকগণ টেকসই পুষ্টির লক্ষে বৈশ্বিক জোট কর্মসূচিতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। জনসাধারণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে নিজেদের এ নেটওয়ার্কের প্রকাশ ঘটলো। পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে গ্রাম উন্নয়ন দল, মায়েদের ক্লাব, গর্ভবতীদের জন্য মাতৃকণা এবং শিশুদের জন্য পুষ্টিকনা প্রদান, টেকসই পুষ্টির লক্ষ্যে দেশীয় শাক সবজির বীজ ও উৎপাদন, বাজারজাতকরণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ৩৩ জন পুষ্টি উজ্জীবককে নারী উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে যোগাযোগ ও সমন্বয়ের সুবিধার্থে এ নেটওয়ার্ক গড়ে তোলা হলো।
পত্নীতলা উপজেলা নারী উদ্যোক্তা নেটওয়ার্কের জয়ন্তী রানী সভাপতি, যুথি আক্তার সাধারণ সম্পাদক এবং রোকসানা পারভিন কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নেটওয়ার্কের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নিলুফা ইয়াসমিন ও মৌসুমী খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা খাতুন, প্রচার সম্পাদক সালমা খাতুন, দপ্তর সম্পাদক জেসমিন আক্তার, সহ-দপ্তর সম্পাদক নিয়তি রানী ওরাও, নির্বাহী সদস্য সালমা খাতুন, রাজিয়া সুলতানা এবং নুরুন্নাহার। নবগঠিত নেটওয়ার্ক আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর