মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
আজ জলসিঁড়ি গল্ফ ক্লাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান।
সাক্ষাৎ শেষে পুরোনো সহকর্মী (Old Comrades)-দের অংশগ্রহণে প্রাতরাশের আয়োজন করা হয়। এ সময় গল্ফ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মাহমুদুল হাসানের সিনিয়র সাবেক এসএসএফ (Special Security Force)-এর সদস্য ও সহকর্মীরা। তাদের আন্তরিক উপস্থিতির জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সুস্বাস্থ্য, সুখ ও সফলতা কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলা পারস্পরিক বন্ধন ও স্মৃতিচারণের এক আন্তরিক উপলক্ষ হয়ে ওঠে।