বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

পাহাড়তলী শফি মটরস আলিফ গলিতে চাঁদাবাজির মহা উৎসব

চট্টগ্রাম সংবাদদাতা / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন বিসিক শিল্প ও বাণিজ্য এলাকাটি এখন চাঁদাবাজ চক্রের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পরিবহন সেক্টরকে জিম্মি করে এখানে চলছে বেপরোয়া চাঁদাবাজি। স্থানীয়দের অভিযোগ, কতিপয় অসাধু পুলিশ সদস্য, নামধারী ভুয়া সাংবাদিক এবং বিএনপি নেতা পরিচয়দানকারী একটি সিন্ডিকেট প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে। এই অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উল্টো তোপের মুখে পড়ছেন মূলধারার সাংবাদিকরা। বিসিকের শফি মটরস আলিফ গলিসহ পুরো এলাকায় চলছে প্রতিনিয়ত চাঁদাবাজির মহা উৎসব, যারা রুখবে তারাই ম্যানেজ।

সরেজমিনে দেখা যায়, বিসিক এলাকার প্রধান সড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে শত শত ট্রাক ও পণ্যবাহী গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এতে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হলেও, এই অবৈধ পার্কিংই চাঁদাবাজ চক্রের আয়ের মূল উৎস। চালকদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এই চক্রের হাতে জিম্মি থাকলেও ভয়ে কেউ মুখ খুলতে চান না।

সম্প্রতি এই নৈরাজ্যের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের কাজে সরাসরি বাধা প্রদান করা হয়। অভিযোগের তীর আব্দুল রহিম নামের এক ব্যক্তির দিকে, যিনি এই চাঁদাবাজ সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে পরিচিত।

সাংবাদিকরা আব্দুল রহিমের মুখোমুখি হলে তিনি শুরুতে দম্ভভরে নিজের অপকর্মের কথা স্বীকার করেন। তিনি বলেন, “ভাইয়া, আপনার সব কথাই ঠিক আছে… আমি এক জায়গায় চাঁদাবাজি করি।” তবে সংবাদ সংগ্রহের বিষয়টি টের পেয়ে এবং পরিস্থিতি বেগতিক দেখে তিনি পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি রফাদফা করার জন্য মরিয়া হয়ে ওঠেন।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্যে বিসিক এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর