বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

বটিয়াঘাটায় পার্চিং উৎসব অনুষ্ঠাত

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

মোঃ ইমরান হোসেন বটিয়াঘাটা প্রতিনিধিঃ–

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ইরি ধানের ক্ষেতে ক্ষতিকর পোকামাকড় দমনে প্রাচীন ও প্রাকৃতিক বালাই ব্যবস্থাপনা পদ্ধতির একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ১ নং জলমা ইউনিয়নের রূপসী রূপসা এলাকায় বটিয়াঘাটা উপজেলা কৃষি অধিদপ্তর এ কর্মসূচি আয়োজন করেন। ৬৫ শতাংশ কীটনাশক ব্যাবহার না করেই পাখি ক্ষতিকারক পোকা খেয়ে ফেলবে,ফলে মানব স্বাস্থ্যের ঝুঁকি হ্রাস পাবে এবং পরিবেশ দূষণ রোধ হবে।প্রদর্শনীতে ধানক্ষেতে ডাল পুঁতে প্রাকৃতিকভাবে পোকা দমনের পদ্ধতি কৃষকদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় কৃষকদের এ পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পি.পি. মো. তৈহীদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুবককর সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরকার, ব্লক উপসহকারী কৃষি কর্মকর্তা জীবনানন্দ ও দীপঙ্কর মণ্ডল।এ সময় স্থানীয় কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ কামাল গাজী, আব্দুল কুদ্দুস, কালাম গাজী, শাহজাহান মোস্তফা, জামিলসহ আরও অনেকে।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাচীন ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ করলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমবে এবং জমির উর্বরতা ও পরিবেশ সুরক্ষিত থাকবে।উপজেলা কৃষি কর্মকর্তাদের উদ্যোগে ঐ এলাকায় প্রায় ১২ থেকে ১৩ একর পতিত জমি চাষের আওতায় আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর