রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন।

বাঁশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১৮৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় বাঁশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে র‍্যালি ও এক আলোচনা সভা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন, বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুলকারনাইন শাওন, সমবায় কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল প্রমূখ।

এ সময় আলোচনা সভায় অদম্য নারী ক্যাটাগরিতে সফল জননী হিসেবে পুরস্কার তুলে দিয়েছেন অমিতা নন্দী কে ও ‘অদম্য নারীর বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিক সাফল্যের জন্য বাঁশখালী উপজেলার শ্রেষ্ঠ সফল নারী হিসেবে দক্ষিণ জলদী এলাকার সাবনুর আক্তারকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া নারীদের শিক্ষার পথিকৃৎ। তাঁর জীবন থেকে শিক্ষার্থীরা সংগ্রাম, অধ্যবসায় এবং আত্মনির্ভরশীলতার অনুপ্রেরণা গ্রহণ করতে পারেন।’
মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার বলেন, বেগম রোকেয়ার কারণেই আজ নারীরা শিক্ষার পরিবেশ পেয়েছে। তাঁকে কখনো ভুলে যাওয়ার মতো নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর