বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কাজিপুরে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ঝিনাইগাতীতে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ প্রায় ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা গোদাগাড়ীতে মুরগির খামারের বর্জ্যে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ ঈশ্বরীপুর গ্রামের স্থানীয়রা, শিশু ও বৃদ্ধরা বেশি ক্ষতিগ্রস্ত, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল ও বাড়িঘরের হামলা। সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, শ্রীবরদীতে ইউএনও’র পুত্র আয়মানের জন্মদিন উদযাপন জঙ্গলবাড়িতে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক, এ সময় পালালেন কথিত ডিলার। শেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ প্রশিক্ষণার্থীদের দ্বিতীয় কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঁশখালীতে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব কোকদন্ডী গুলিস্তান পাড়া এলাকায় অবস্থিত মারকাযুত তানযীল ইসলামিয়া মাদ্রাসা-এ ২০২৬ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মে ২০২৬) সকাল ৯:৩০ মিনিটে মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা ক্বারী হেলাল উদ্দিন আল হাবিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হাজী আব্দুল খালেক, মাহমুদুল হক কোম্পানী, আহমুদুল হক শাহাদৎ, সাংবাদিক আমিনুল ইসলাম, মাওলানা মুফতি জসিম উদ্দীন, হাফেজ মাওলানা রবিউল করিম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আশেকুর রহমান, মাওলানা হাসান মাহমুদ, মাওলানা হাফেজ মনিরুল্লাহ, মাওলানা জাফর, হাফেজ রিয়াদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পরীক্ষার ফলাফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মাঝে রিপোর্ট কার্ড বিতরণ। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ এবং ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা ক্বারী হেলাল উদ্দিন আল হাবিব বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আমরা চাই এই প্রতিষ্ঠান থেকে আদর্শ, সুশিক্ষিত ও নৈতিকভাবে দৃঢ় প্রজন্ম গড়ে উঠুক।”

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর