শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ২৯১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

আজ ২৮ অক্টোবর ২০২৫ ইং রোজ মঙ্গলার বিকাল ৩ ঘটিকার গুনাগরী খাসমহল মোক্তার টাওয়ারে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে দেশে আগত ফাউন্ডেশনের দায়িত্বশীলদের সম্মানে এক সংবর্ধনা এবং মরহুম মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদারের ইছালে সাওয়াব উপলক্ষ্যে সংগঠনের নেওয়া ব্যাপক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা ফাউন্ডেশননের সম্মানিত অর্থ সচিব আবুধাবী শারজার বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজ সেবক মোহামমদ রুহুল আমিনের সভাপতিত্বে সহকারী অর্থ সম্পাদক মীর মোহাম্মদ জিল্লুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

হাফেজ মোহাম্মদ এনামুল হক এর কুরআন তেলোয়াত ও তাহমিদ মুনতাসীর এর নাতে রাসুল (দ.) পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবুধাবী শারজার বিশিষ্ট ব্যবসায়ী-সারজা লেবার কমিউনিটির সত্বাধীকারী তরুন সমাজ সেবক মোহাম্মদ শাহজাহান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সৌদি আরবের বিশিষ্ট ব্যাবসায়ী তরুন সমাজ সেরক মোহাম্মদ কফিল উদ্দীন। আলোচনায় অংশ গ্রহন করেন, মোহাম্মদ হেফাজ উদ্দীন, মোহাম্মদ আলী আকবর, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দীন ও মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন, প্রমুখ।

অনুষ্ঠানে- বিভিন্ন দেশ থেকে আগত ফাউন্ডেশনের দায়িত্বশীলদের কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এবং প্রবাসী ফাউন্ডেশনের সাবেক সফল সভাপতি মরহুম মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার এর ইছালে সওয়াব উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণ সভা ও জেয়াফত আয়োজন সহ দুই দিন ব্যাপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। সভাপতির আলোচনায় মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমাদের ফাউন্ডেশনের সাবেক সফল চেয়ারম্যান মরহুম মোহাম্মদ নাজিম উদ্দীন ছিলেন আমাদের আত্মার আত্মীয়।

যার জীবনের প্রতিটি মুহুর্ত মানুষের কল্যানে নিয়োজিত ছিলেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর