বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। বিশ্ব ফিজিওথেরাপি দিবসের আলোচনা সভায় বক্তারা ফিজিওথেরাপি পেশার স্বীকৃতি ও রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন বাস্তবায়নের দাবি ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শনে জেলা প্রশাসক রাউজানে বেপরোয়া চাঁদের গাড়ির এক্সিডেন্ট থেকে অল্পের জন্যে বেঁচে গেল মাদ্রাসা শিক্ষক র‌্যাব-৭ অধিনায়কের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা বিএনপি নেতা রহমতুল্লাহ অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ মেধাবী শিক্ষার্থী রিমু আক্তারকে সম্মাননা স্মারক ও বই উপহার দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার

বাঁশখালী সমিতি চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। / ২০০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীর জামালখান এলাকার দাওয়াত রেস্টুরেন্টে বাঁশখালী সমিতি চট্টগ্রামের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির মতবিনিময় সভা শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সমাজসেবা সম্পাদক হাফেজ মোহাম্মদ জাবের হোসেন। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ছরওয়ার কামাল।

 

এসময় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন, অধ্যাপক ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ড. সিদ্দিক আহমদ চৌধুরী। আরও বক্তব্য দেন উপদেষ্টা ডা. রশিদ আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরী, সহ-সভাপতি দৌলত আকবর চৌধুরী ও মারুফুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস ছবুর, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাকেরুল ইসলাম সাকিব, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, দপ্তর সম্পাদক সাংবাদিক শিব্বির আহমেদ রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের চৌধুরী, সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান ও অধ্যাপক ফয়জুল্লাহ ফয়েজ।

 

সভায় বক্তারা বলেন, ‘শিক্ষা–চিকিৎসা–যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে পড়া বাঁশখালীকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও বিস্তৃত হবে। বাঁশখালী প্রধান সড়ককে চার লেনে উন্নীত করার জোর দাবি তোলা হয়। পাশাপাশি শঙ্খ সেতুতে টোল আরোপের কোনো উদ্যোগ নেওয়া হলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’

 

শীতের শুরুতেই অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। বক্তারা বলেন, বাঁশখালীবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক কল্যাণে কাজ করাই সমিতির মূল লক্ষ্য- এই ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর