মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশু পর্যটক নিখোঁজের,৪২ ঘণ্টা পর লাশ উদ্ধার। রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী ব্যক্তি ২০ ঘণ্টা পর উদ্ধার। । তাহিরপুর সীমান্ত থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ। মশিউর রহমান (মিল্টন) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ের ৫০ পরিবারের চরম দুর্ভোগ ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহি পেলো ৭৫ লাখ টাকার স্কলারশিপ রুপগঞ্জ প্রেসক্লাবের নব গঠিত কমিটির (২০২৬) সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন তাহিরপুরে পানিতে পড়ে মানসিক প্রতিবন্ধি কাশেম মিয়া নামে এক ব্যক্তি নিখোঁজ। শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বানারীপাড়া–বিশারকান্দি সড়কে নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম / ২২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

প্রাইম কোট’ ছাড়াই চলছে কাজ, টেকসই নিয়ে শঙ্কায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টার,
বরিশালের বানারীপাড়া–বিশারকান্দি সড়কের উদয়কাঠি ইউনিয়নের শেরেবাংলা বড় ব্রিজ সংলগ্ন এলাকায় চলমান সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ‘প্রাইম কোট’ (গলিত পিচ) প্রয়োগ ছাড়াই কার্পেটিংয়ের কাজ সম্পন্ন করা হচ্ছে, যা রাস্তার স্থায়িত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রকৌশল নীতিমালা অনুযায়ী প্রাইম কোট রাস্তার বেজ স্তরের সঙ্গে উপরের বিটুমিনাস স্তরের দৃঢ় সংযোগ নিশ্চিত করে এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব প্রদান করে। কিন্তু বাস্তবে সেই ধাপ উপেক্ষা করেই দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, “প্রাইম কোট ছাড়া রাস্তা নির্মাণ করলে অল্প কিছুদিনের মধ্যেই কার্পেটিং উঠে যেতে পারে, সৃষ্টি হতে পারে বড় বড় গর্ত ও ভাঙন।” তাদের আশঙ্কা, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রয়োজনীয় ধাপ এড়িয়ে কাজ সম্পন্ন করা হলে জনগণের কোটি টাকার প্রকল্প খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে।
অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা প্রাইম কোট ছাড়াই কাজ করলেও কোনো সমস্যা হবে না বলে দাবি করছেন। তবে এমন বক্তব্যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমের আগেই তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে, যার ফলে মান নিয়ন্ত্রণ যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। এতে ভবিষ্যতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী দ্রুত তদন্ত, কাজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর