শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

বালিয়াডাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মো: আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):

বালিয়াডাঙ্গীতে হঠাৎ অগ্নিকাণ্ডে একাধিক পরিবার সর্বস্বান্ত হয়ে গেছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী বাজারসংলগ্ন সরকারপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে বসতঘরসহ নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি ধুন্নার ভোগার আগুন থেকে প্রথমে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ ঘটনায় আজিজুল ইসলাম নামে এক ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার বসতঘরসহ ঘরে থাকা নগদ অর্থ, জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র, চাল-ডাল ও অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর