বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

বালিয়াডাঙ্গী ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জুয়েল

মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী)ঠাকুরগাঁও: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী)ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এ কমিটি গঠন করা হয়।
বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন-এর নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে মোঃ হাসান আলী সভাপতি এবং জুয়েল রানা সাধারণ সম্পাদক, সহ সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক লুৎফুল্লা রহমান লিটন, প্রচার সম্পাদক বুলবুল ইসলাম, ক্যাশিয়ার আনিশ আহমেদ, কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ রাইয়ানুল হক ও রহমতউল্লাহ হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিসহ প্রায় ৩০-৩৫ জনেরও বেশি কোম্পানির অফিসার উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বালিয়াডাঙ্গী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোহাম্মদ এহসানুল হক।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংগঠন ফসল সুরক্ষা ও কৃষক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। আমি সংগঠনের সকল সদস্যের সার্বিক সফলতা ও উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।” ক্রপ প্রোটেকশন অফিসার্স এসোসিয়েশন-এর কাজের ক্ষেত্র এই সংগঠন মূলত কৃষকদের ফসল সুরক্ষা ও রোগ-পোকার আক্রমণ প্রতিরোধে কাজ করে, কীটনাশক ব্যবহারের সঠিক পরামর্শ দেয়, কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি করে, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা প্রচার করে।

নবনির্বাচিত সভাপতির বক্তব্য নবনির্বাচিত সভাপতি মোঃ হাসান আলী তার বক্তব্যে বলেন । আমরা এই সংগঠনের মাধ্যমে কৃষকদের পাশে থাকতে চাই। ফসল সুরক্ষা, কীটনাশকের সঠিক ব্যবহার, এবং কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রচারের মাধ্যমে বালিয়াডাঙ্গীর কৃষিকে আরও এগিয়ে নিতে আমরা একযোগে কাজ করব। সকল সদস্যের সহযোগিতা নিয়ে সংগঠনকে একটি মডেল সংগঠনে পরিণত করব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর