মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার পূর্ব আকাশ কুড়ি যুব সংঘ বনাম নব উন্নয়ন যুব ক্লাব কর্তৃক আয়োজিত এক বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত। শাহজালাল রুমিকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয়নি পুলিশ: রাশেদ খান ​প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক টেকনাফে এনসিপির আহ্বায়ক কমিটির সভা সাতকানিয়ায় হত্যা ও অস্ত্রসহ ৯ মামলার পলাতক আসামি গ্রেপ্তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় এসএসএস-এর ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত গর্জনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুবর্ণজয়ন্তী র আহ্বায়ক কমিটি গঠিত সাংবাদিক বেলাল উদ্দীন আহ্বায়ক মাওলানা মাছুমুর রশিদ সচিব নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ভালোবাসার অপরাধ —-সেলিম উদ্দীন

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি / ২৮২ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মানুষ চিরকাল স্বাধীনতার জন্য লড়েছে। ইতিহাস সাক্ষী—স্বাধীনতার স্বাদ পেতে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তবুও শৃঙ্খল মানেনি। অথচ প্রেমের অদ্ভুত এক জগতে এসে মানুষ নিজেই শৃঙ্খল চায়, নিজেই বন্দিত্বকে বেছে নেয়। এই স্বেচ্ছাবন্দিত্বের নামই ভালোবাসা। আর সেই ভালোবাসার অপরাধেই আমি আজ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হতে চাই—তোমার অনুভূতির জেলখানায়।

ভালোবাসা এক আশ্চর্য বৈপরীত্য। বাইরে পৃথিবী যত বিশাল, ততটাই শূন্য যদি সেখানে প্রিয়জন না থাকে। মানুষের চোখে আকাশের অসীমতা যেমন স্বাধীনতার প্রতীক, প্রেমিকের চোখে প্রিয়জনের দুটি চোখই সবচেয়ে বড় আশ্রয়। তাই আমি উল্টো পথে হাঁটতে চাই—স্বাধীনতার বদলে বন্দিত্ব, মুক্ত আকাশের বদলে তোমার দৃষ্টির কারাগার। এই দণ্ড আমার নিজের হাতে লেখা পরোয়ানা; এই অপরাধ আমি স্বীকার করছি আনন্দের সাথে।

তোমার অনুভূতির জেলখানা ইট-পাথরের নয়। তা নির্মিত হয় চাঁদের আলোয়, জ্যোৎস্নার প্রলেপে, অভিমানের ধূসর ছায়ায় এবং আদরের নরম স্পর্শে। এখানে প্রহরী হিসেবে থাকে তোমার নীরবতা, তোমার দীর্ঘশ্বাস, তোমার অনাগত মেঘের মতো বিষাদ। কোনো সকালে যদি অন্য কোনো সৌন্দর্যের দিকে তাকাই, তবে যেন ধরা পড়ে যাই—এই কামনাই আমার। কারণ এই কারাগারের শাস্তিগুলোও মধুর; উদাসীনতার অন্ধকার কুঠুরিও এখানে এক ধরনের আশ্রয়।

ভালোবাসার এই জেলখানায় আইন নেই, আছে শুধু অনুভূতি। এখানে শৃঙ্খল মানে আদর, প্রাচীর মানে সামান্য অবহেলা, আর নিগড় মানে চুপ করে থাকা অভিমান। এই বন্দিত্বে যন্ত্রণা আছে, কিন্তু তা মধুর; কষ্ট আছে, কিন্তু তা আশ্রয়দায়ক। কারণ এই কারাগারের বাইরে যে পৃথিবী, সেখানে আমি পরবাসী। সেখানে আমার জন্য কোনো আলো নেই, কোনো দিশা নেই।

অতএব, ভালোবাসার অপরাধে আমার বিচার হোক। শাস্তি হোক আজীবন কারাদণ্ড। আমি বন্দী থাকতে চাই তোমার প্রতিটি সকালের প্রথম ভাবনায়, প্রতিটি রাতের শেষ স্বপ্নে। আমার স্বাধীনতা তোমার হাতে সমর্পিত। যদি ভালোবাসা অপরাধ হয়, তবে সেই অপরাধে দণ্ডিত হওয়াই আমার সবচেয়ে বড় মুক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ