বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত “নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করে নিরাপদ আবাসন নিশ্চিতকরণ” —মোঃ সেলিম উদ্দীন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন আহ্বায়ক জোসেপ ও সদস্য সচিব রুবেল সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুর সীমান্তে হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা! সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার বিশ্বম্ভরপুরে কৃষকের তালিকা প্রণয়নে অনিয়মে কঠোর হুঁশিয়ারি বাঁশখালীতে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দোয়ারাবাজারে কলিম উদ্দিন মিলনের উন্নয়ন সভা: দুই শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা বানারীপাড়া–বিশারকান্দি সড়কে নির্মাণে অনিয়মের অভিযোগ

ভুরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থা’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম পর্বে দুপুরে ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন, ভূরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোবাশ্বেরুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, সহকারী শিক্ষক শারমিন আক্তার, আল মামুন মিন্টু, আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স, খোরশেদ আলম লিমন, আলোকবর্তিকার দপ্তর সম্পাদক আরিফ খান, সদস্য বেলাল হোসেনসহ অন্যান্যরা।

এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। জ্ঞান ও মেধার এই প্রতিযোগিতায় ৫ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে ১৫ জন বিজয়ী নির্বাচিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকাল ৫ টায় আলোকবর্তিকা লাইব্রেরিতে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা এবং শিক্ষার প্রসারে স্বেচ্ছাসেবী উদ্যোগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সমাজসেবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর