শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদরের ছোটভাই, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জানুয়ারি (শনিবার) বগুড়া শহরের জলেশ্বরী তলা এলাকায় অবস্থিত শিকা আইসিটি ইনস্টিটিউটের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনিরা জাহান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স বগুড়া জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মার্জান আহাদ; সহ-সভাপতি নজরুল ইসলাম এনামুল ও মুশফিকুর রহমান পলাশ; যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিউর রহমান ওয়াসি; সাংগঠনিক সম্পাদক মৃদুল হাই; দপ্তর সম্পাদক আবু নাইম; সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা; ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ দোয়েল; ইঞ্জিনিয়ার আলমগীর; মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরিন আক্তার চৈতী; হাসান আহমেদ দোয়েল, তারেকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মার্জান আহাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াপ্রেমী সংগঠক। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর আগ্রহ এবং তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে তাঁর উদ্যোগ আজও স্মরণীয় হয়ে আছে।

বক্তারা আরও বলেন, রাজনীতির বাইরে ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত বিনয়ী, মানবিক ও সমাজসেবামুখী একজন মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর অকাল প্রয়াণে দেশ একজন সম্ভাবনাময় সংগঠককে হারিয়েছে বলে বক্তারা মন্তব্য করেন এবং তাঁর স্মৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ধরে রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করা হয় এবং মরহুম আরাফাত রহমান কোকো ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর