বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

মাহরাম নদীতে দিনদুপুরে অবৈধ বালু উত্তোলন, আটক ২

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর শাখা মাহরাম নদীর উৎস মুখ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির সময় দুই যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম–এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর বদল ইউনিয়নের মাহরাম নদীর উৎস মুখ ডিপচর নামক এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিগাঁও গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আশিক মিয়া (২৫) এবং একই গ্রামের চান মিয়ার ছেলে আক্তার মিয়া (২৫)।
পরে বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে মাহরাম নদীর উৎস মুখ ডিপচর এলাকা থেকে একটি প্রভাবশালী বালু খেকো সিন্ডিকেট দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অভিযোগ অনুযায়ী, পুরানঘাট ডিপচর গ্রামের ময়না মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪২) ও তার ভাই আফিকুল (২৮), একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মুনছুর আলম (৩৫), জজ মিয়ার ছেলে রতন মিয়া (২৬) ও তার ভাই ইসাক মিয়া (২৪), আব্দুল বারিকের ছেলে হাক মিয়া (৫০), মাহরাম গ্রামের কিতাব আলীর ছেলে আশিক নুর (৩৮), পুরাঘাট ফকিরপাড়া গ্রামের ফরিদ মিয়া (৩০), মানিগাঁও উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নজির হোসেন (২৮), গুটিলা গ্রামের শাহির উদ্দিনের ছেলে সজাফর আলী (৫৫), আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে **হানিফ মিয়া (২৮)**সহ প্রায় ১৫ জনের একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত।

স্থানীয়দের দাবি, গুটিলা ইউনিয়ন পরিষদের পেছনে মাহরাম নদীর ডিপচর এলাকা থেকে গত প্রায় দুই মাস ধরে রাতের আঁধারে পিকআপ ভ্যানে এবং দিনে অটোরিকশায় করে হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে।

দুই যুবক আটক ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারুখ আলম শান্তনু বলেন, জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর