রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন রিয়াদে গাউছিয়া কমিটির উদ্যোগে জশনে ঈদে মিলাদুন্নবী সাঃ আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত; নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি স্মৃতির ধুলো চট্টগ্রামে জমকালো আয়োজনে NEW N.K CAR CENTER-এর উদ্বোধন ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন ঝিনাইগাতীতে অবৈধ পলিথিনবিরোধী অভিযান, ব্যবসায়ীকে জরিমানা

রংপুরের বিশিষ্ট সমাজসেবক ও কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি শাহজাহান বাবু’র দাফন সম্পন্ন

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

​তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

​রংপুরের বিশিষ্ট সমাজসেবক, রংপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর সহ-সভাপতি জনাব শাহজাহান বাবু’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বাদ আছর ঐতিহাসিক রংপুর কেরামতিয়া মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

​মরহুম শাহজাহান বাবু নগরীর জিএল রায় রোড (জাহাজ কোম্পানি মোড়) এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তাঁর জানাজায় অংশ নিতে মসজিদ প্রাঙ্গণে ঢল নামে রংপুরের সর্বস্তরের মানুষের। জানাজা শেষে তাঁকে রংপুর বড় নুরপুর কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়।

​মরহুমের জানাজায় কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর পক্ষে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা জনাব মো: মনিরুল হক প্রধান, জনাব মো: শামসুজ্জামান সামু, মোঃ শহিদুল আলম মিজু ও জনাব তাহের আলী নিউটন। এছাড়াও অংশ নেন সমিতির সভাপতি জনাব ডা: শাহ্ শাহজাদা পিন্টু, সহ-সভাপতি জনাব প্রফেসর মো: মোস্তাফিজুর রহমান ও জনাব প্রফেসর শাহজাহান নাসির বাবু।

​সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে সাধারণ সম্পাদক জনাব মো: শহিদুল আলম লাবু, সাংগঠনিক সম্পাদক জনাব মো: আতিয়ার রহমান, অর্থ সম্পাদক জনাব মো: আব্দুল গফফার, দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ ইসলাম জনি, ক্রীড়া সম্পাদক জনাব মো: রাসেল রিংকু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব তরিকুল ইসলাম উপস্থিত থেকে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

​এছাড়াও কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে জনাব মুহিত আলী কোমল, জনাব তানভীর হোসেন আশরাফীসহ অগণিত প্রাক্তন শিক্ষার্থী জানাজায় অংশগ্রহণ করেন।

​জানাজা শুরুর আগে মরহুমের ছেলে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাঁর বাবার দীর্ঘ কর্মময় জীবনের ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য সকলের নিকট অনুরোধ জানান।

এদিকে ​শাহজাহান বাবু’র মৃত্যুতে রংপুরের ব্যবসায়ী মহল ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শাহজাহান বাবু ছিলেন একাধারে দক্ষ সংগঠক ও বিনয়ী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে রংপুরের সামাজিক ও বাণিজ্যিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর