বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রংপুরে হাজিরহাট থানা এলাকায় সাংবাদিকের উপর হামলা, অভিযুক্তের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর ঃ / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সেলিম চৌধুরী জেলা প্রতিনিধি, রংপুর ঃ

রংপুর মহানগরীর হাজীরহাট থানাধীন হাসনা বাজার এলাকায় স্থানীয় এক ব্যাক্তি নামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ মানিক মিয়া (৩৪) হাজীরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৪০৬, তারিখ: ১১ নভেম্বর ২০২৫) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক মানিক মিয়া “নিউজ টিভি ৬৪”-এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা-মৃত ছপি উল্লাহ, দীর্ঘদিন ধরে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তার এসব কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক মানিক মিয়া একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে অভিযুক্ত ব্যক্তি তার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত ১০ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে, উত্তম হাসনা বাজার সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে, পেশাগত কাজে অবস্থান করার সময় অভিযুক্ত নজরুল ইসলাম এসে সাংবাদিক মানিক মিয়াকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং এলোপাতাড়ি কিলঘুষি মারেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। ঘটনাস্থল ত্যাগের সময় অভিযুক্ত ব্যক্তি সাংবাদিককে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে হাজীরহাট থানার অফিসার ইনচার্জ জানান, “ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর