বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রাজশাহীতে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে জেলা তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহী:

​বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা শাখার উদ্যোগে পবা উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। আজ (বুধবার) বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

​অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাঁতীদলের সুযোগ্য সভাপতি জনাব মো: কুতুব উদ্দিন বাদশা।
​পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক জনাব এম মুঈদ খান।

​আলোচনা সভায় বক্তারা তাঁতীদলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশীয় শিল্প রক্ষায় তাঁতী সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দলের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার শপথ নেন জেলা তাঁতীদলের নেতাকর্মীরা।
​সবশেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর