শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

রাজশাহী বাঘা ভেজাল গুড়ের কারখানায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা!

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার। / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মোঃ তোফাজ্জল হোসেন, স্টাফ রিপোটার।

রাজশাহী বাঘা উপজেলার আড়ানীতে ভেজাল গুড় উৎপাদনকারী দুই কারখানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এসময় অবৈধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাসহ উভয়কে পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয় ।

সোমবার ( ২২ ডিসেম্বর) সকালে অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। এছাড়াও অভিযানে পুলিশের একটি চৌকস টিমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় মোঃ পাঞ্জা আলী ও মোহাম্মদ আলম আলীর বাড়িতে অবৈধ ভেজাল গুড় উৎপাদকারী কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারখানা তল্লাশি করে বিভিন্ন রাসায়নিক অপদ্রব্য, যার মধ্যে ছিল ফিটকিরি, পাথরি চুন, হাইড্রোস এবং চিনি মিশ্রণ উদ্ধার করা হয়।

এমন অভিযান নিয়মিতভাবে চললে স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষিত হবে এবং ভেজাল খাদ্যের ব্যবহার কমে আসবে বলে ধারনা করছেন সচেতন মহলের ব্যক্তিবর্গ। 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, অবৈধ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং উভয়কে পঞ্চাশ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এই ধরনের পদার্থ গুড় উৎপাদনে ব্যবহার করা নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর