বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

রূপগঞ্জে তিন বাড়িতে ডাকাতি॥ ২০লক্ষাধিক টাকার মালামাল লুট ॥ আহত দুই

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা, ইছাখালী ও কায়েতপাড়া এলাকার তিন বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত ১৯জানুয়ারি সোমবার রাত দেড়টা থেকে ৩টার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ২০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় দুইজন আহত হয়।
পুলিশ জানায়, রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী গ্রামের ব্যবসায়ী আব্দুল বাতেনের বাড়িতে গত সোমবার রাত দেড়টায় ৭/৮সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে বাড়ির লোকজনদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোনের পাঁচটি সেটসহ ৭লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে আব্দুল বাতেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অতপর কায়েতপাড়া গ্রামের ব্যবসায়ী হরিদাস সরকারের বাড়িতে গত সোমবার রাত আড়াইটায় মুখোশ পরিহিত ১০/১২সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে গৃহকর্তা হরিদাস সরকারের হাত বেঁধে ও বাড়ির শিশু ও নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা লুটপাট চালায়। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট ও নগদ টাকাসহ ৮লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে গৃহকর্তা হরিদাস সরকার(৪০) ও ভাতিজা পিজুস সরকার(২২) আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হরিদাস সরকার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
এছাড়া কায়েতপাড়া ইউনিয়নের বরুনা সূতিরপাড় গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে গত সোমবার রাত ৩টায় মুখোশ পরিহিত ৮/৯সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। পরে একই কায়দায় লুটপাট চালায়। ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ ৫লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী মোহাম্মদ আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি মোঃ সাবজেল হোসেন বলেন, ডাকাতির ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর