সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লিভার সিরোসিসে আক্রান্ত অটোরিকশা চালক রনি; জীবন বাঁচাতে বিত্তবানদের সহায়তার আকুতি আন্তর্জাতিক ICREE-26 সম্মেলনে প্রথম স্থান অর্জন করেছেন চলনবিলের সন্তান আব্দুল মালেক আকাশকুড়ি ঘাটেরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক “জনাব মোঃ বাবুল হোসেন” এর চাকরী অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা। সুনামগঞ্জে ২২ দিনে ৮১ মাদক মামলা, গ্রেপ্তার ১০৯ শজিমেকে প্রধান সহকারী পদ নিয়ে জালিয়াতির অভিযোগ: আলোচনায় উচ্চমান সহকারী শাহীন ইসলাম দোয়ারাবাজারে ব*জ্রপাতে হাঁস পালকের মৃত্যু শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান। শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু, ঘরবাড়ি-গাছপালার ব্যাপক ক্ষতি। শীলকূপে মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান একদিনেই আটক ১৩ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। আমেরিকান প্রবাসী ড. মাহফুজুর রহমান (পিএইচডি) শ্রীবরদী-ঝিনাইগাতীবাসীকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

লিভার সিরোসিসে আক্রান্ত অটোরিকশা চালক রনি; জীবন বাঁচাতে বিত্তবানদের সহায়তার আকুতি

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

একটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষের জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হয়েছে। টাকার অভাবে থমকে গেছে একটি সংগ্রামী জীবনের চিকিৎসা। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকার বাসিন্দা রনি মন্ডল। পেশায় তিনি একজন পরিশ্রমী অটোরিকশা চালক। দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে যে সামান্য আয় হতো, তা দিয়েই চলত তার চার সদস্যের সংসার। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে হঠাৎ করেই তার শরীরে ধরা পড়েছে মরণব্যাধি ‘লিভার সিরোসিস’। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​পারিবারিক সূত্রে জানা গেছে, রোগ ধরা পড়ার পর থেকেই রনির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে অতি দ্রুত হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা শুরু করা প্রয়োজন। আর এই উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা।

​রনি মন্ডলের নিজের জমিজমা বলতে কিছুই নেই। অটোরিকশা চালিয়েই কোনোমতে দিনাতিপাত করতেন। এরই মধ্যে তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ধার-দেনা করে ইতোমধ্যে বিপুল পরিমাণ টাকা খরচ করা হয়েছে। এলাকার কিছু হৃদয়বান মানুষ ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়ালেও, চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের টাকার তুলনায় তা অত্যন্ত সামান্য।

​রনি মন্ডলের দুটি ছোট ছোট ছেলে সন্তান রয়েছে। বাবার এই গুরুতর অসুস্থতায় অবুঝ শিশু দুটির ভবিষ্যৎ এখন চরম অন্ধকারের মুখে। টাকার অভাবে চোখের সামনে স্বামীর এই করুণ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী।

​এমতাবস্থায়, রনি মন্ডলকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবং এই অসহায় পরিবারটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সমাজের বিত্তবান, সমাজসেবক ও প্রবাসী ভাই-বোনদের প্রতি মানবিক সাহায্যের আকুতি জানিয়েছে তার পরিবার। সকলের সম্মিলিত সামান্য সহযোগিতাই পারে দুটি ছোট শিশুকে তার বাবার বুকে ফিরিয়ে দিতে, বাঁচাতে পারে একটি পুরো পরিবারকে।
​সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
রনি, গ্রাম: ভাউলাগঞ্জ, উপজেলা: দেবীগঞ্জ, জেলা: পঞ্চগড়। বিকাশ/নগদ নম্বর: ০১৩০২৬১৮২৫১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর