সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
সিন্ডিকেটের হাত থেকে উদ্ধার হলো নীলফামারী উপজেলা ভূমি অফিসের দখলকৃত জমি সিন্ডিকেটের হাত থেকে উদ্ধার হলো নীলফামারী উপজেলা ভূমি অফিসের দখলকৃত জমি শিক্ষার গুণগত মানে এগিয়ে পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু নিরাপদ ও মানসম্মত আম বাজারজাত করতে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ সাক্ষীর অভাবে থমকে যাওয়া বিচার: এক প্রতিবন্ধী পিতার আর্তনাদ ও আইনি লড়াই ত্যাগের ঘোষণা ​ মানিকগঞ্জের সিংগাইরে দুস্থদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করলেন সাংসদ শান্ত ঝিনাইগাতীতে কুকুরের অবাধ বিচরণ মাংসের টেবিলে, আতঙ্কে ক্রেতারা! তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড “নতুন বাংলাদেশ” গড়তে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ উদ্যোগ- জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

শিক্ষার গুণগত মানে এগিয়ে পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয়

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নীলফামারী জেলার ডিমলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, পরিচ্ছন্ন পরিবেশ এবং সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতিও বিশেষ গুরুত্বারোপ করায় অভিভাবকদের মাঝেও প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও বিদ্যালয়টি শিক্ষার মান ধরে রাখতে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে নারী শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। প্রতিবছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে।

প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান (বুলবুল) বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। নারী শিক্ষা উন্নত হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের আগ্রহের কারণেই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে শিক্ষার গুণগত মানে এগিয়ে যাচ্ছে।”

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, ভবিষ্যতেও পশ্চিম ছাতনাই বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে এলাকার শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর