বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আনিস-উজ-জামান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা প্রচার অভিযান 

শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে শনিবার (২৫ এপ্রিল) সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয়।

 

উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, শেরপুর জেলার জেলা সমন্বয় কর্মকর্তা শাহাদাৎ হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. সালেহ আহমেদ এবং কালব লিমিটেড, শেরপুর-এর জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন তগরসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় বক্তারা বলেন, সমবায়ের শক্তি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জনের অন্যতম হাতিয়ার। তারা আরও বলেন, সমবায়ভিত্তিক সংগঠনগুলো মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

সভায় সমবায়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। শেষে উপস্থিত সদস্যদের মাঝে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর