শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেওয়ানগঞ্জে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার তাহিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে মো: মকবুল হোসেনের প্রার্থিতা ঘোষণা। তাড়াশে শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল গৃহবধূর, আশঙ্কাজনক দুই শিশু বকশীগঞ্জে বগারচর আদর্শ রানার্স ক্লাবের উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ঈদগাঁওয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ১ শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি চুরির অভিযোগে চাকমারকুল ক্যাম্পে গ্রেপ্তার ৩ মাছের চড়া দামে মলিন মহিষলুটির শুঁটকিপল্লির ব্যস্ততা, লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ কোস্ট গার্ড দেখে পালাল বোটের আরোহীরা, মিলল ৫০ হাজার মাদক 

শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি

শেরপুর জেলা প্রতিনিধি : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

শেরপুর জেলা ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করল জেলা এনসিপি

শেরপুর জেলা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা শাখা ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে শেরপুর জেলা এনসিপির পক্ষ থেকে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তির শেরপুর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিশেষ করে নবগঠিত কমিটির আহ্বায়ক মোর্শেদ জিতুকে নিয়ে জেলা এনসিপির গুরুতর আপত্তি রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা এনসিপির অভিযোগ, মোর্শেদ জিতু এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেরপুর জেলা এনসিপির বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালিয়েছেন এবং সংগঠনকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এ ছাড়া জেলা এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের অপমান-অপদস্ত করার পাশাপাশি হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন অভিযোগ থাকা একজন ব্যক্তিকে ছাত্রশক্তির জেলা আহ্বায়কের দায়িত্ব প্রদান শেরপুর জেলা এনসিপির কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া ও সদস্য সচিব ফিরুজ আহমেদের নির্দেশক্রমে নবগঠিত আহ্বায়ক কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
সংগঠনের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার গুলজার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর