শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

শোক সংবাদ: কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি,রংপুর এর সহ-সভাপতি শাহজাহান বাবুর ইন্তেকাল

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

 

​বিশেষ প্রতিনিধি:

কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর-এর সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক শাহজাহান বাবু আর নেই। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২:১৫ মিনিটে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, শাহজাহান বাবু কারমাইকেল কলেজের এইচএসসি ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত ২৭ মার্চ হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে সফলভাবে ৩টি রিং পরানো হয় এবং তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তবে পুনরায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবারের প্রথম প্রহরে তিনি মৃত্যুবরণ করেন।

​গভীর শোক ও শ্রদ্ধা:

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর। সমিতির নেতৃবৃন্দ এক শোক বার্তায় জানান, শাহজাহান বাবু ছিলেন অত্যন্ত সদাহাস্যজ্বল, পরোপকারী এবং আদর্শবান একজন অভিভাবক। তার মৃত্যুতে সমিতি একজন দক্ষ সংগঠক ও সৎ নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

​সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা জানানো হয়।

মরহুমের জানাজা আজ শুক্রবার (১০ এপ্রিল) বাদ আছর রংপুর কেরামতিয়া মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরপর নুরপুর কবর স্হানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর