বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঘা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিঃ / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাঘা উপজেলা প্রেস ক্লাবে,র সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় বাঘা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় সংগঠনের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম, মোঃ তুষার ইমরান , মোঃ সাব্বির হোসেন সহ সকল সদস্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাঘা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই কামনা করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার(৩০ ডিসেম্বর )ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনি, হৃদরোগ ও সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি প্রায় এক মাস যাবৎ ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর