শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি মাহবুব আলম খানকে নিয়ে অপপ্রচারের নেপথ্যে সীমান্তবর্তী সম্মিলিত সচেতন সমাজের উদ্যোগে গারো পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ! গোদাগাড়ীতে ওয়াকফ্ এস্টেটের ৫.৬০ একর কৃষি জমি ২ লাখ ৫১ হাজার টাকায় ইজারা সম্পন্ন তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা! সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ শিক্ষার গুণগত মানে এগিয়ে বারবিশা বামুনিয়া খেড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভুরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত “নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করে নিরাপদ আবাসন নিশ্চিতকরণ” —মোঃ সেলিম উদ্দীন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন আহ্বায়ক জোসেপ ও সদস্য সচিব রুবেল

সীমান্তবর্তী সম্মিলিত সচেতন সমাজের উদ্যোগে গারো পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ!

জিয়াউল ইসলাম জিয়া / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

 

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পাহাড়ে বন ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৭ ই মে) বৃহষ্পতিবার দুপুরে সীমান্তের রাংটিয়া রেঞ্জ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে ঝিনাইগাতী সম্মিলিত সচেতন সমাজ। সমাবেশে বক্তারা বনখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। এসময় বক্তারা বলেন, সত্তরের দশকের পর থেকে বন উজার শুরু হয়েছে এবং বন্যপ্রাণীর আবাস্থল ধ্বংস হতে শুরু করেছে। এতে জলবায়ু পরিবর্তনসহ জীববৈচিত্র হুমকিতে পড়ছে। বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম বলেন,“বন আমাদের জীবনরেখা।

এটি শুধু গাছ নয়, এটি জীববৈচিত্র্য, মাটির সুরক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের অক্সিজেন। বন রক্ষা করা মানে নিজেদেরই রক্ষা করা।” প্রাকৃতিক বনের পাশাপাশি সামাজিক বনায়ন, উপকূলীয় বনায়ন এবং পাহাড়ি বন রক্ষায় জনগণের অংশগ্রহণ জরুরি। চোরাই কাঠ পাচার, জমি দখল ও আগুন লাগানোর মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে আইনের আওতায় আনা হবে।

উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন সেভ দ্যা ওয়াইল্ডলাইফ এন্ড নেচার, সবুজ আন্দোলন বাংলাদেশ, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি ঝিনাইগাতী, বিউটি অফ ঝিনাইগাতী, হাতির খবর ও সচেতনতা, রক্তসৈনিক সংস্থা শ্রীবরদী, বন্ধু ফাউন্ডেশন, প্রশাখা, নালিতাবাড়ি থেকে যা কিছু দেখেছি ও ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি সংগঠনসহ বিভিন্ন সেচ্ছাসেবী ও পরিবেশবিষয়ক সংগঠন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর