বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

‎সুনামগঞ্জের মহনপুর ইউনিয়নে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু  ঘাতককে আটক করেছে পুলিশ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

আমির হোসাইন/স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জ সদর উপজেলার মহনপুর ইউনিয়নের তাজ নগর গ্রামে ২য় শ্রেনীর এক স্কুল ছাত্রী ৭ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। পাষন্ড ঘাতককে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে ২৯ জানুয়ারী ২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকেলে। বর্তমানে মুমূর্ষ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছে ৭ বছরের ঐ শিশু মেয়ে ফৌজিয়া ।

সে মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে নার্সারী-২তে পড়ে। প্রত্যক্ষদোষী ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ইউনিয়নের তাজনগর গ্রামে ৭ বছরের শিশু মেয়ে ফৌজিয়া তার ৫ বছর বয়সী ছোট ভাই বাইজিতকে নিয়ে পাশের বাড়ির উঠানে খেলতে যায়।  এসময় পাশের বাড়ির পাষন্ড জিয়াউর রহমান (৪০),মেয়েটির মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়।

এসময় ভাই বাইজিত দৌড়ে এসে নিজ বাড়িতে তার মায়ের কাছে বলে ফৌজিয়াকে পাশের বাড়ির জিয়াউর রহমান মুখে চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে। বাইজিতের কথা শুনে আশপাশের লোকদের নিয়ে মেয়েটির স্বজনেরা পাষন্ড জিয়াউর রহমানের ঘরের দরজায় ডাকতে থাকেন।  পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এলাকাবাসী ৭ বছরের শিশু মেয়েটিকে মুখ বাঁধা অবস্থায় পড়নের জামা কাপর ছাড়া অসচেতন অবস্থায় উদ্ধার করেন এবং ধর্ষণকারী জিয়াউর রহমানকে হাতে নাতে আটক করে সদর থানা পুলিশকে খবর দেন এলাকাবাসী।

ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী জিয়াউর রহমানকে আটক করে। নির্যাতনের শিকার শিশু মেয়েটিকে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম)’ এর  তত্বাবধানে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটি পুলিশের তত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় মেয়ের চাচা মোঃ আলী আহমদ বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন যার মামলা নং-৫০,তারিখ ২৯/১/২০২৬ইং, ধারা – নারী ও শিশু নির্যাতন দমন আইন_( ২০০০ সনের-৯ এর (১) ধারা। এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রতন সেখ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। 

নির্যাতনের শিকার শিশুটি অনেক আহত হয়েছে পুলিশের তত্বাবধানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে,  ঘাতক ধর্ষণকারী আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে, আশা করি অপরাধী আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এই নেক্কার জনক ঘটনার জন্য আমরা হতভঙ্গ হয়েছি, কি করে একটি শিশুর সাথে এমন নির্মম নির্যাতন কাজ করা হয়েছে। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের কার্যক্রম অব্যাহত আছে।###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর