বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে ওয়াকফ্ এস্টেটের ৫.৬০ একর কৃষি জমি ২ লাখ ৫১ হাজার টাকায় ইজারা সম্পন্ন তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা! সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ শিক্ষার গুণগত মানে এগিয়ে বারবিশা বামুনিয়া খেড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভুরুঙ্গামারীতে আলোকবর্তিকা যুব ও সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত “নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহার করে নিরাপদ আবাসন নিশ্চিতকরণ” —মোঃ সেলিম উদ্দীন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন আহ্বায়ক জোসেপ ও সদস্য সচিব রুবেল সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার শেরপুর সীমান্তে হাতির ভয়ে কাঁচা ধান কাটছেন কৃষকেরা!

সুনামগঞ্জ জেলায় টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা এপ্রিল-২০২৬ এর চূড়ান্ত ফলাফল। বুধবার (০৬ মে) রাত ৯টায় প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা, যোগ্যতা ও মেধাক্রমের ভিত্তিতে মোট ৪৬ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৪ জন।

 

এছাড়া সকালে (০৬ মে) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৮ জন প্রার্থীর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে পিছিয়ে থাকা ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মেধাবী তরুণরা নিজেদের প্রমাণের সুযোগ পেয়েছেন। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার নির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর