বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ।

হাটহাজারীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আগমন ও বিভিন্ন কার্যালয় ও স্কুল পরিদর্শন।

মোঃ জাকিরুল ইসলাম, সটাফ রিপোর্টার,চট্টগ্রাম / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম, সটাফ রিপোর্টার,চট্টগ্রাম

আজ (২৫ নভেম্বর) রোজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাটহাজারী উপজেলা পরিদর্শন করেন।

 

তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে হাটহাজারী উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সেবাগ্রহীতার সাথে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মহোদয় ৪৮০ জন নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

 

জেলা প্রশাসক বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজননের ক্ষেত্র হালদা নদীর ছত্তার ঘাট পয়েন্টে হালদার ডিম সংগ্রহকারী ও মৎসজীবীদের উপস্থিতিতে ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করেন।

 

এ ছাড়াও তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন।
একইসাথে ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন৷

 

উক্ত পরিদর্শন সফরে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর