সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত বিএনপির স্কুলের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ শেরপুর শহরের পাশেই ৩ যুগ ধরে কাঁচা সড়ক, দুর্ভোগে তালুকপাড়ার হাজারো মানুষ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত কর্ণফুলীর গ্রাসে চন্দ্রঘোনার পাঁচ পাড়া, ঘর হারানোর শঙ্কায় হাজারো মানুষ কাটগড়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তাল জনমত: ‘পিচ্ছি মনি’কে ঘিরে প্রশ্ন, প্রশাসন কেন নীরব? বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে ভারতীয় বিড়ি উদ্ধার, অভিযুক্ত কুদ্দুসের খোঁজে পুলিশ ৬৬ মামলা, ৭০১ আসামি—তবুও থামেনি যাদুকাটার অবৈধ বালু উত্তোলন

হাটহাজারীতে সর্বপ্রথম NICU সম্বলিত ওয়ান মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ার এর শুভ উদ্বোধন

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম। / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।


আজ (২৪ শেষ ডিসেম্বর) রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় হাটহাজারী পৌরসভাধীন হাটহাজারী মেডিকেল রোড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট এলাকায় হাটহাজারীর স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান ওয়ান ডায়গনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর সহযোগী প্রতিষ্ঠান ওয়ান মেটারনিটি অ্যান্ড চাইল্ড কেয়ার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন এবং দোয়া পরিচালনা করেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি খলিল আহমেদ কাসেমী।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্য সচিব জসিম উদ্দিন বাবুল, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস,এম মইনুদ্দিন, সাধারন সম্পাদক আলী আজম, মানবিক ডাক্তার মো: আবু তৈয়ব, ডা: আব্দুল আলীম,হসপিটাল ডিরেক্টর ডাক্তার বিজন চন্দ্র তালুকদার,ডা: নাসির উল্লাহ চৌধুরী, ডা: মো: কামাল উদ্দিন, ডা: নাসরিন ইসরাত,ডা: মুকেশ, ডা: সুইটি।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ওয়ান মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ার এর সম্মানিত চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল আযম শাহেদ,ডিরেক্টর ইব্রাহিম খলিল, জুনায়েদ বিন ইয়াহিয়া, গিয়াস উদ্দিন পারভেজ, এস.এম হেলাল উদ্দিন, তাজ উদ্দীন,হুমায়ুন কবির,রায়হান,গৌতম পালিত, মোকতাবিদুল্লাহ মিজান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর