শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হাপাঁনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মাওলানা কুতুব উদ্দিন। রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন আশার আলো, গঠনতন্ত্র সংশোধনে তিন সদস্যের কমিটি ঝিনাইগাতীতে বন্যাদুর্গত ৮০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গভীর রাতে পুলিশের ফিল্মি স্টাইল অ্যাকশন: তাড়াশে ট্রাকসহ চুরি হওয়া ৩ গরু উদ্ধার শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১   উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

হাপাঁনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত মাওলানা কুতুব উদ্দিন।

বিশেষ প্রতিনিধি / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের হাপাঁনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা কুতুব উদ্দিন।
শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনে অভিভাবক সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি পদে নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, মাওলানা কুতুব উদ্দিনকে নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভাপতি নির্বাচিত হওয়ার পর শুভেচ্ছা জানিয়ে স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
মাওলানা কুতুব উদ্দিন এ নির্বাচনে বিজয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় তাঁর কার্যকর নেতৃত্ব ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর