শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত শ্রীবরদীর কৃতী সন্তান এম. এ হামিদুর রহমান এনটিআরসিএ’র মাধ্যমে কর্ণঝোড়া দাখিল মাদরাসায় জেনারেল শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া দুলাভাইয়ের পর এবার শ্যালককে ডিলার করার চেষ্টা  রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন একটি ভবনের বিদায়, কিন্তু বন্ধুত্বের নয় (নটর ডেম কলেজের হ্যারিংটন ভবনকে ঘিরে স্মৃতি, ভালোবাসা ও এক প্রজন্মের নস্টালজিয়া) বাবুল আহমেদকে বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা। টেকনাফে ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এস এম নূর-মোহাম্মদ

হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মোঃ জাকিরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

আজ( ২৪ নভেম্বর) রোজ সোমবার বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ আরমান।

উক্ত অভিযানে অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন/পরিবহনের অপরাধে তিনজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১,০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শওকত আলী, নৌপুলিশ এবং হালদার সংশ্লিষ্ট পাহারাদার ।
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিনের সঙ্গে কথা হলে তিনি জানান,হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর