বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম। তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলী আহাম্মদের প্রার্থিতা ঘোষণা। জামালপুরের বকশীগঞ্জে ছড়িয়ে পড়েছে অলৌকিক আতঙ্ক! হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেল মীরসরাইয়ে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২, নিখোঁজ ১ ময়মনসিংহে পুলিশের এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, স্ত্রীর আত্মহত্যা লেদা ক্যাম্পে অবস্থান, রোহিঙ্গা যুবকের এক মাসের সশ্রম কারাদণ্ড সরকার ব্যর্থ হওয়ায় শ্রমিক আন্দোলন বড় রূপ নিয়েছে: পাবনায় নাহিদ ইসলাম চাকমারকুল চেকপোস্ট থেকে চুরি মামলার সন্দেহভাজন গ্রেপ্তার সুনামগঞ্জে প্রিন্স ও তার পরিবারের গ্রেফতার নিয়ে,তথ্য যাচাই-বাছাই, না করে প্রচার না করার আহবান, প্রেস ব্রিফিং পুলিশের। ‎ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও। মাদক মামলার নথি ঘিরে প্রশ্ন, হ্নীলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন ছাত্রলীগের সাবেক পদধারী বজ্রপাতে জেলে নিহত আহত ৫ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কক্সবাজার জেলা কমিটিতে সদস্য হলেন মোঃ ফাইসেল উখিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালালেন সন্দেহভাজন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পের সম্মাননায় লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত উখিয়ায় গবাদিপশু পালনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

হ্নীলা সীমান্তে ১১ লাখ ইয়াবা জব্দ, আটক দুই

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ২৫ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানখেতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভী বাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।

এসআরবি-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র হ্নীলা সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

পরে সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে ঘটনাস্থল থেকে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো মাদক পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে ধারণা করছে অভিযানসংশ্লিষ্টরা।

কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অস্ত্র জব্দের পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাঁদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ