রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু “দুই বিসিএসে নন-ক্যাডার, ব্যাংক চাকরি, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সহকারী পরিচালক পদ পেরিয়ে ৪৬তম বিসিএসে শিক্ষা ক্যাডারে জুয়েল মিয়ার স্বপ্নপূরণ; ৫০ তম বিসিএসের লিখিতেও সফল” ১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব নিয়ে প্রশ্ন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় চিফ রাজশাহীঃ

উত্তরবঙ্গের বিদ্যুৎ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’র প্রধান কার্যালয় দীর্ঘদিন ধরে রাজশাহীতে অবস্থিত। এই কার্যালয়কে ঘিরে রাজশাহীতে প্রশাসনিক কার্যক্রম, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক সমন্বয়ের একটি স্থিতিশীল কাঠামো গড়ে উঠেছে।

সম্প্রতি নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের একটি প্রস্তাব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, যদি সত্যিই প্রধান কার্যালয় স্থানান্তরের পরিকল্পনা থাকে, তাহলে প্রথমেই স্পষ্টভাবে জানাতে হবে—রাজশাহীতে থেকে কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং বগুড়ায় স্থানান্তর করলে দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনা বা গ্রাহকসেবায় কী ধরনের বাস্তব উন্নতি হবে।

অনেকেই মনে করছেন, কেবল একটি অফিস অন্য শহরে সরিয়ে নিলেই বিদ্যুৎ সেবার মান উন্নত হবে—এমন ধারণার কোনো যৌক্তিকতা নেই। বরং একটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থানান্তর মানে শুধু একটি সাইনবোর্ড পরিবর্তন নয়; এর সঙ্গে জড়িত থাকে হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও প্রশাসনিক ভারসাম্যের বিষয়।

বিশ্লেষকদের মতে, রাজশাহী উত্তরবঙ্গের একটি ঐতিহাসিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ শহর। দীর্ঘদিন ধরে নেসকোর কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়ে আসছে। তাই স্থানান্তরের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের উচিত জাতির সামনে এর সুনির্দিষ্ট কারণ ও সম্ভাব্য সুফল পরিষ্কারভাবে তুলে ধরা।

স্থানীয় সচেতন মহল বলছেন, উন্নয়নের নামে কোনো অঞ্চলের প্রশাসনিক ও অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করা উচিত নয়। তারা মনে করেন, যুক্তিসংগত কারণ ছাড়া নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে তা রাজশাহীর দীর্ঘদিনের অবদান ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করবে।

এ বিষয়ে অনেকেই পরিষ্কারভাবে মত দিয়েছেন,
যুক্তি ও প্রয়োজনীয়তা ছাড়া কোনো স্থানান্তর গ্রহণযোগ্য নয় এবং রাজশাহীর স্বার্থ ও অধিকার রক্ষায় সচেতন মহল ঐক্যবদ্ধ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর