বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী তান্ডব লীলা সহ সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের করেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ নিয়ে গেলো অজ্ঞাত দুর্বৃত্ত নাফ নদী থেকে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য বকশীগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ। আনসারুল্লাহ বাংলা টিম ও নিও-জেএমবির মতো জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ান- সায়মা বেগম চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতার বাড়ির দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১ মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা চট্টগ্রাম শহরের প্রধান ব্যবসায়ী কেন্দ্রস্থল খাতুনগঞ্জে জয়বাংলা শ্লোগান দিয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আটক ২ চট্টগ্রামের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লেদা ক্যাম্পে গ্রেপ্তার গোপন চেম্বারে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে আটক ২ দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ। ত্রি-সীমান্ত থেকে সন্দেহভাজন ৮জন আটকের ঘটনায়  প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে রুমা বিজিবি’র বক্তব্য। জামালপুরের বকশীগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা। জলবায়ু সংকট মোকাবিলায় টেকনাফে তরুণদের ঐক্যবদ্ধ পদযাত্রা উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ ঝিনাইগাতীতে অসহায় আনোয়ারাকে নতুন ঘর উপহার দিল জেলা প্রশাসন, মুখে ফুটল স্বস্তির হাসি মালয়েশিয়ায় পাচারের আগে টেকনাফে ৫ জনকে উদ্ধার করল বিজিবি
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ডুমুরিয়ায় সাউন্ড বক্সে নকল পাখির ডাকে অবাধে চলছে অতিথি পাখি শিকার, বিপন্ন জীববৈচিত্র্য

দৈনিক সোনালী সময় / ৫৩ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

শীতের আগমনের সাথে সাথে খুলনার ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ বিল, জলাশয় ও মৎস্য ঘেরগুলোতে আসতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একশ্রেণির পেশাদার ও শৌখিন পাখি শিকারি। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে সাউন্ড বক্স ও মোবাইল ফোনে পাখির কৃত্রিম ডাক বাজিয়ে রাতের আঁধারে ফাঁদ পেতে অবাধে নিধন করা হচ্ছে এসব পরিযায়ী পাখি। ফলে একদিকে যেমন বন্যপ্রাণী সংরক্ষণ আইন চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে চরম হুমকির মুখে পড়েছে এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য।

সরেজমিনে উপজেলার বিল ডাকাতিয়া, ডোমরা বিল, খর্নিয়া, টিপনা, আটলিয়া, শরাফপুর, রুদাঘরা ও গুটুদিয়া এলাকার বিভিন্ন মৎস্য ঘের ও বিলপাড়ে খোঁজ নিয়ে পাখি শিকারের এই অভিনব ও ভয়াবহ কৌশলের তথ্য জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সচেতন ব্যক্তিরা জানান, শিকারিরা সন্ধ্যা নামার পরপরই নির্জন বিল ও বড় মৎস্য ঘেরের পাড়ে জাল (কারেন্ট জাল ও বিশেষ ফাঁদ) পেতে রাখে। এরপর জালের পাশে লুকানো সাউন্ড বক্স বা এমপ্লিফায়ারের মাধ্যমে বিভিন্ন প্রজাতির পাখির (যেমন: বালিহাঁস, সরালি, ডাহুক, কোড়া, কাদাখোঁচা ও বক) রেকর্ড করা ডাক বাজাতে থাকে।

আকাশ দিয়ে উড়ে যাওয়া পরিযায়ী পাখির দল নিচ থেকে আসা এই কৃত্রিম ডাক শুনে নিজেদের প্রজাতির নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধান ভেবে নিচে নেমে আসে। আর মাটিতে নামার সাথে সাথেই শিকারিদের পাতা সূক্ষ্ম জালে আটকা পড়ে। পরে ভোর হওয়ার আগেই শিকারিরা এসব পাখি বস্তাবন্দি করে গোপনে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও প্রভাবশালী ক্রেতাদের কাছে চড়া দামে বিক্রি করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক খর্নিয়া ও আটলিয়া এলাকার একাধিক বাসিন্দা জানান, আগে শিকারিরা বাঁশের তৈরি বিশেষ বাঁশি বা মুখ দিয়ে পাখির ডাক নকল করে শিকার করত, যাতে খুব কম পাখি ধরা পড়ত। কিন্তু বর্তমানে চার্জযুক্ত সাউন্ড বক্স ও মেমোরি কার্ডে পাখির ডাক ব্যবহার করায় এক রাতেই ডজন ডজন পাখি ফাঁদে আটকা পড়ছে। রাতের নিস্তব্ধতায় সাউন্ড বক্সের শব্দ অনেক দূর থেকে শোনা গেলেও শিকারিরা সংঘবদ্ধ ও প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করার সাহস পান না।

পরিবেশবাদী ও কৃষি বিশেষজ্ঞদের মতে, পরিযায়ী ও দেশীয় পাখিরা প্রকৃতির পরম বন্ধু। এরা ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে এবং জলাশয়ের বাস্তুসংস্থান বজায় রাখে। নির্বিচারে এভাবে পাখি নিধন চলতে থাকলে ডুমুরিয়ার কৃষি উৎপাদন ও প্রাকৃতিক জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, পরিযায়ী বা দেশীয় যেকোনো বন্যপাখি শিকার, হত্যা, আটক বা ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু প্রশাসনের নজরদারির অভাবে আইনের কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ সচেতন মহলের।

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা বন কর্মকর্তা মো. লেকাত খান বলেন, “শীত মৌসুমে আমাদের এলাকায় পরিযায়ী পাখি শিকারের প্রবণতা রোধে বন বিভাগ তৎপর রয়েছে। সাউন্ড বক্স বা অন্য কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। আমরা ইতোমধ্যে কিছু এলাকায় নজরদারি বাড়িয়েছি। খুব শীঘ্রই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ডুমুরিয়ার বিভিন্ন বিল ও মৎস্য ঘেরগুলোতে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে পাখি শিকার বা কেনাবেচার সাথে জড়িত যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।“

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা বন কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় সচেতন নাগরিকরা জানান, এখনই রাতের বেলায় বিল ও ঘের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা এবং পাখি বিক্রির গোপন আস্তানাগুলোতে নজরদারি বাড়ানো জরুরি। অন্যথায় ডুমুরিয়ার জলাশয়গুলো থেকে চিরতরে হারিয়ে যাবে অতিথি পাখির কলকাকলি।

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, “অতিথি পাখি শিকার ও বন্যপ্রাণী নিধন সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডুমুরিয়ার বিল ও জলাশয়গুলোতে পাখি শিকার রোধে এবং সাউন্ড বক্সের ব্যবহার বন্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে বন্যপ্রাণী রক্ষায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা এর সাথে জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না।“

শেখ মাহতাব হোসেন।

ডুমুরিয়া খুলনা।

মোবাইল নাম্বার ০১৭১১৩৬৫৪৩১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ