এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ফেনী-রামগড়- খাগড়াছড়ি সড়কের নয় টিলা মাজার এলাকা থেকে ২১ নভেম্বর (শনিবার) সন্ধ্যার দিকে একটি ৭.৬২ মি.মি. বিদেশী পিস্তল ও এর ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি সহ দুইজনকে আটক গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সালাহ উদ্দিন আকবর (৪৩) ও ইবনে জাহিদ (৩৫)।
তাদের আসল পরিচয় এবং কেনো তারা বিদেশী অস্ত্র নিয়ে ওই খানে অবস্থান করছিলো সেই বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানা গেছে।