বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে কেজিএস পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: কার্যকারী সদস্য পদে লড়ছেন মহিবুর রহমান রিপন। নতুন পে-স্কেল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে দেশব্যাপী স্মারকলিপি দিল ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন চট্টগ্রামের মীরসরাইয়ের ১৬ ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান প্রার্থী প্রায় ২ শতাধিক এবং মেম্বার হবে কমপক্ষে হাজারোধিক? দল থেকে কঠোরতার হুঁশিয়ারি সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযান, ১ লাখ ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার শাপলা চত্বরে ১৮ হাজার ও নাফ নদীর স্লুইস গেট এলাকায় ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১; পালিয়েছে ২ জন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা। শেরপুরে সওজের জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ কয়েকটি পরিবারের চলাচলের পথ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড। ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নতুন কমিটির দায়িত্ব হস্ততর চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ৩ জন আহত, আটক ১ চট্টগ্রাম শহরের খুলশীর নিজের বাসা থেকে অধ্যাপিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ, হত্যা নাকি আত্মহত্যা সন্দেহাতীত চট্টগ্রামের মীরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড’র আওয়ামী দলীয় কাউন্সিলর জহির উদ্দিন গ্রেপ্তার চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারে আওয়ামী লীগের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত ছাতকে মামলার প্রধান আসামির দাওয়াতে ওসি, সাংবাদিকদের মধ্যে ক্ষোভ পাহাড়ি জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী: নানিয়ারচরে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ বিতরণ নাঙ্গলমোড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

দৈনিক সোনালী সময় / ১০৯ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় প্রধান রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি, সাবেক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং মাটিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিশ্বনাথপুর বাজার এলাকা থেকে জয়নাল আবেদীন জনিকে গ্রেফতার করা হয়। একই রাতে উপজেলার রাজাবাড়িহাট এলাকা থেকে মাহবুবুর রহমান এবং হরিশংকরপুর বাজার এলাকা থেকে আরিজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী চলমান গ্রেফতার অভিযানের অংশ হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন নেতার বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা এবং থানা ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতা রয়েছে।
গ্রেফতারের পর বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ