শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

বি এম আবুল হাসনাত, স্টাফ রিপোর্টারঃ / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আশিকুর রহমান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জে গলায় ফাঁস নিয়ে রিকশা চালক ইব্রাহিম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার মাহনা টেকপাড়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে আব্দুর রহমানের ভাড়াটিয়া বাড়িতে ঘটনাটি ঘটেছে। ইব্রাহিম পেশায় একজন রিকশাচালক। ইব্রাহিম নারায়ণগঞ্জ সদর, কুতুবপুুর উত্তর দেলপাড়া এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে। ইব্রাহিম স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে আসছে। স্ত্রী মুক্তা আক্তার (২০) বলেন তার স্বামী ইব্রাহিম নেশা পানি করতো। যে কারণে আমি দুই মাস যাবত সন্তানকে নিয়ে বাবার বাড়িতে।

বাড়ির মালিকের স্ত্রী রেশমা আক্তার বলেন আমি গাউছিয়া মার্কেটে গিয়েছিলাম এসে বাড়ির গেইট আটকানো দেখতে পাই। তখন অন্য লোক দিয়ে গেইট খুলে বাড়িতে ঢুকেই ইব্রাহীমের রুমের মধ্যে ফোন বাঁচতে শুনি। ইব্রাহিমের রুমের দরজায় তাকাতেই গলায় ফাঁস নেয়া অবস্থায় ইব্রাহিমকে দেখতে পাই এবং এলাকাবাসীকে খবর দেই। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভুলতা পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোকলেসুর রহমান জানান মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে এলাকাবাসী খবর পেয়ে সেখানে এসআই মিজানুর রহমানকে পাঠানো হয়। মিজানুর রহমান ইব্রাহিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর