শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টে জরিমানা আদায় ।

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ / ১৪৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনার সময় বোরহানউদ্দিন পৌরসভার মূল বাজারের ফুটপাত ও রাস্তা দখল করে অস্থায়ী দোকান স্থাপন ও যত্রতত্র মোটরসাইকেল পার্কিং করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস।
এতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মো: পলাশ(৩৪) পিতা: মো:নুরে আলম কে ২০০০/- (দুই হাজার) টাকা, মো:দুলাল(৩৮) পিতা: আবদুল বারেক কে ১০০০/- (এক হাজার) টাকা এবং মো:শরীফ(৩২) পিতা: মনিরুল ইসলাম কে ২০০০/- (দুই হাজার) টাকা এবং অন্য এক অভিযানে মো: হানিফ(৩০) পিতা: আবদুর রশিদ কে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। ওই সময় বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস এ অভিযান এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধি
২৩-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর