বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন। মনে রেখো বাংলাদেশ! চুরি মামলার তদন্তে লেদা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা আটক বাংলাদেশিদের রুশ সেনাবাহিনীতে নিয়োগ, প্রমাণ পেয়েছে জাতিসংঘ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন খুলনায় বিএনপি নেতাকে গুলি সিলেটে কবি আবুল বশর আনসারীর কবিতার স্মৃতিফলক পরিদর্শনে চিত্রনায়ক হেলাল খান আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে: রাজশাহীতে যুবদলের সমাবেশে এমপি মিলন প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খন্দকার মঞ্জুর আহমেদ। গাড়িবহরে হামলার মামলা: নীলফামারীতে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী আটক আজকের রাজনৈতিক নিষেধাজ্ঞা কি আগামী দিনের স্বৈরতন্ত্রের পথ তৈরি করছে? জাদিমুড়ায় রাস্তা দখল করে দোকান, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার পলাতক আসামি কবির হোসেন কক্সবাজারে গ্রেফতার ইলিশের প্রজনন সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, তৎপর কোস্ট গার্ড উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিভর্তি ডাম্পারসহ আটক ১ টেকনাফে ১০৫ সদস্যের যৌথ অভিযান, মানবপাচার মামলার দুই আসামি গ্রেপ্তার স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণই হবে প্রথম অগ্রাধিকার: চেয়ারম্যান প্রার্থী এইচ এম ছামিউল হক (রাজু) সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজশাহী শিশু হাসপাতালের অবকাঠামোর কাজ শেষ ২০২৩ সালে , তবুও চালু হয়নি চিকিৎসাসেবা
নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক   বাংলা নিউজ মিডিয়া থেকে সম্পাদিত ও প্রকাশিত দৈনিক সোনালী সময় পত্রিকায় সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp +44 7574 879654

ক্রেতা সংকটে সিংড়ার পাঙ্গাসিয়া হাটে অবিক্রীত খেজুরের গুড়, বিপাকে গাছিরা।

নাটোর প্রতিনিধি: / ৩৪৪ বার দেখা হয়েছে
নিউজটি প্রকাশ হয়েছে বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাসিয়া হাটে চরম ক্রেতা সংকট দেখা দিয়েছে। খেজুরের গুড় নিয়ে হাটে এলেও ক্রেতা না থাকায় বিক্রি করতে না পেরে বাড়িতে ফিরিয়ে নিতে হচ্ছে গুড়। এতে করে চরম বিপাকে পড়েছেন স্থানীয় গাছিরা।

জানা যায়, শীত মৌসুম এলেই সিংড়া সহ নাটোর জেলার বিভিন্ন এলাকায় খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করেন গাছিরা। ভোর থেকে শুরু করে হাটে বসে তারা গুড় বিক্রির অপেক্ষায় থাকেন। কিন্তু চলতি মৌসুমে প্রত্যাশিত ক্রেতা না আসায় অনেকেই দিনভর বসে থেকেও একটি গুড় বিক্রি করতে পারছেন না।

গাছিরা জানান, গুড় তৈরি করতে খরচ বেড়েছে। জ্বালানি, শ্রম ও সময়—সবকিছু মিলিয়ে ব্যয় বেশি হলেও বাজারে ন্যায্যমূল্য মিলছে না। উপরন্তু বিক্রি না হওয়ায় গুড় নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয়দের মতে, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও পাইকারদের অনুপস্থিতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে গাছিদের লোকসান আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাছিরা দাবি করেছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় গুড়ের বাজার ব্যবস্থাপনা জোরদার করা হলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরো সংবাদ