রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত লাইলাতুল মেহরাজ এর মাধ্যমে মহাণ আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নামাজ ফরজ করে দেন গাজীপুরস্থ শ্রীবরদী -ঝিনাইগাতী ব্যাবসায়ীদের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত! গণভোটে সরকারের ভূমিকা “লন্ডনে বিশিষ্ট সমাজসেবক ও কবি শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ কাগতিয়া দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নবী (দ.) ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) মাহফিলে লাখো মুসল্লির ঢল বাঁশখালী ডিগ্রি কলেজ জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন একদিকে গণতান্ত্রিক ভোট, অন্যদিকে অস্থিরতা—সহিংসতার ছায়ায় নির্বাচন গাউসিয়া তৈয়্যবিয়া জালালিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা ও হযরত জালাল শাহ্ (রহ.)’র ওরস শরীফ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত বেকার ছেলে রুম্মান এর ফ্রিল্যান্সিং হয়া এক আশ্চর্য ঘটনার গল্প

ক্রেতা সংকটে সিংড়ার পাঙ্গাসিয়া হাটে অবিক্রীত খেজুরের গুড়, বিপাকে গাছিরা।

নাটোর প্রতিনিধি: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাসিয়া হাটে চরম ক্রেতা সংকট দেখা দিয়েছে। খেজুরের গুড় নিয়ে হাটে এলেও ক্রেতা না থাকায় বিক্রি করতে না পেরে বাড়িতে ফিরিয়ে নিতে হচ্ছে গুড়। এতে করে চরম বিপাকে পড়েছেন স্থানীয় গাছিরা।

জানা যায়, শীত মৌসুম এলেই সিংড়া সহ নাটোর জেলার বিভিন্ন এলাকায় খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করেন গাছিরা। ভোর থেকে শুরু করে হাটে বসে তারা গুড় বিক্রির অপেক্ষায় থাকেন। কিন্তু চলতি মৌসুমে প্রত্যাশিত ক্রেতা না আসায় অনেকেই দিনভর বসে থেকেও একটি গুড় বিক্রি করতে পারছেন না।

গাছিরা জানান, গুড় তৈরি করতে খরচ বেড়েছে। জ্বালানি, শ্রম ও সময়—সবকিছু মিলিয়ে ব্যয় বেশি হলেও বাজারে ন্যায্যমূল্য মিলছে না। উপরন্তু বিক্রি না হওয়ায় গুড় নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

স্থানীয়দের মতে, বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও পাইকারদের অনুপস্থিতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে গাছিদের লোকসান আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাছিরা দাবি করেছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় গুড়ের বাজার ব্যবস্থাপনা জোরদার করা হলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর