রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমির সুলতান এন্ড দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান রুমায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো অপকর্ম ঠেকাতে বিজিবি’র কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত আছে। কুন্দপুকুর ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল। অটিজম কাউন্সেলিং চাইল্ড কেয়ারের নব যাত্রায় অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত ঢাকা-১৯ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত শ্রমিক নেতা কামরুল ইসলাম মৃধা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি বিএনএ’র শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ! নাটোরে নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়।

তাহিরপুরে মেম্বার রুপন আহাম্মেদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রুপন আহাম্মেদ ২০২৬ ইংরেজি নববর্ষ উপলক্ষে ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার মধ্য দিয়ে ২০২৬ সালের যাত্রা শুরু হচ্ছে। এই নতুন বছরে ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নসহ দেশবাসীর জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “ইউনিয়নবাসীর সমর্থন নিয়ে আমি শাসক নয়, একজন সেবক হিসেবে সবসময় জনগণের পাশে থাকতে চাই। আগাম সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভবিষ্যতেও ইউনিয়নবাসীর সুখ-দুঃখে পাশে থাকব।”
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে রুপন আহাম্মেদ বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন শাখার যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। উপজেলার সকল বিএনপি নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে ২০২৬ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “৮ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আশাবাদী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাবো বলে বিশ্বাস করি।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “বিদায়ের বেদনা থাকলেও নববর্ষ আমাদের জন্য নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। সকল ভেদাভেদ ভুলে নতুন বছর কাটুক আনন্দ, শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে—এটাই আমার প্রত্যাশা।”
পরিশেষে তিনি ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর