বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইগাতীর কৃতি সন্তান রুকুনুজ্জামান বিপিএটিসির উপপরিচালক নিযুক্ত মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আফজাল বিন আকরাম ৯ নং কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান প্রান্তিক কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে ভার্মি কম্পোস্ট তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিলেন ব্রাক ডিমলায় স্বপ্নের রামডাংগা সামাজিক সংগঠন এর নলকূপ বিতরন। সিলেট রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শন করলেন বোর্ড পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান

প্রতিবেদকের নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রফেসর আব্দুল মান্নান ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসা পরিদর্শনে আসেন।

শুক্রবার (৯ জানুয়ারী ) দুপুরে তিনি মাদ্রাসা চত্বরে পৌঁছান। এ সময় মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি মাদ্রাসার প্রত্যেকটি শ্রেণী কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নিয়ে তাদের সাথে কুশলাদি বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, ভুরুঙ্গামারী সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে তিনি শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি, ছাত্রছাত্রীদের হাজিরা বহি, ক্লাস রুটিন এবং বিগত বছরের ফলাফলের নথিপত্র পর্যালোচনা করেন। তিনি মাদ্রাসার পরিবেশ ও সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মাদ্রাসার আবেদনের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে দাখিল থেকে আলিমে উন্নীত করার লক্ষে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

পরিদর্শন শেষে মাদ্রাসা সুপারের অফিস কক্ষে শিক্ষক কর্মচারীদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা করেন।

এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নতুন বছরের উপহার ডাইরি ও ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বলেন, আমরাও চাই প্রচুর আলিম মাদ্রাসা হোক কেননা দাখিল পরীক্ষা দিয়েছে ৩ লাখ অথচ আলিম দিয়েছে ৮০ থেকে ৮৫ হাজার। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণ করতে। পরে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

স্থানীয় অভিভাবক শিক্ষকমহল ও শিক্ষার্থীরা এ পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আশা প্রকাশ করছেন, এর মাধ্যমে মাদ্রাসার শিক্ষা ও শৃঙ্খলা আরও দৃঢ় হবে এবং প্রতিষ্ঠানটি আরো একধাপ এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর