বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় প্রাণহানি: ধর্ষণ, নির্যাতন ও মব সহিংসতা গভীর উদ্বেগজনক সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫ ‎ বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি!  শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে লন্ডন থেকে সোহেল সরকারের তীব্র নিন্দা দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র আইনজীবী রেজেকা সুলতানা ফেন্সি সংসদ সদস্য মনোনীত ইসলামপুরে নির্যাতনের শিকার সেলিম বাবুর অবস্থা আশঙ্কাজনক!যে কোন সময় পাওয়া যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংবাদ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন ঘোষণা, রাজশাহী থেকে মাহমুদা হাবিবা। খানসামায় মসজিদের বাউন্ডারি ওয়াল ভাঙচুর ও দখলের অভিযোগ, এলাকায় উত্তেজনা

​কারমাইকেল কলেজের নতুন অধ্যক্ষকে প্রাক্তন শিক্ষার্থী সমিতির ফুলেল শুভেচ্ছা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

তরিকুল ইসলাম, রংপুর

​রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি’, কেন্দ্রীয় কমিটি, রংপুর।

​মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে অধ্যক্ষের কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন মন্ডল কলেজটির অধ্যক্ষ হিসেবে পদায়ন পাওয়ার পর এই সংবর্ধনার আয়োজন করা হয়।
​শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির আহ্বায়ক জনাব মোঃ মনিরুল হক প্রধান ও সদস্য সচিব রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ শাহ্ শাহজাদা পিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য জনাব মোঃ আতিয়ার রহমান, জনাব মোঃ সহিদুল আলম লাবু ও জনাব মোঃ আব্দুল গাফফারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

​এ সময় কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার রায়সহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
​শুভেচ্ছা বিনিময়কালে প্রাক্তন শিক্ষার্থী সমিতির নেতৃবৃন্দ নতুন অধ্যক্ষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা আশা প্রকাশ করেন যে, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে উত্তরবঙ্গের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শিক্ষার মান ও ঐতিহ্য আরও সুসংহত হবে। অধ্যক্ষ মহোদয়ও সমিতির এই আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং কলেজের সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর