শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
১৪ বছরের শিশুকে ১৮ বছর দেখিয়ে মামলায় জড়ানোর অভিযোগ, তাড়াশে চাঞ্চল্য যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট চিট রাসেল এখনো অধরা, গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক, মানিলন্ডারিং তদন্তের দাবি জোরালো তাহিরপুরে উৎসবমুখর পরিবেশে কলাগাঁও বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন। লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত তাহিরপুরে ডেভিলের হামলায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য আহত। জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। যুগ যুগ ধরে কাঁচা রাস্তা, হাঁটু পানিতে বন্দি ঘাগড়া পুটল পাড়া:হাজারো মানুষের দুর্ভোগ সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ। ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের, আসামে গ্রেপ্তার হওয়ায় তদন্তভার ডিবিতে হস্তান্তরের দাবী। মহারশি নদীতে ডুবে প্রাণ হারানো ইদ্রিস আলীর পরিবারে (ইউএনও)আল-আমীনের মানবিক সহায়তা: ২৫ হাজার টাকার চেক ও শুকনা খাবার প্রদান

বানারীপাড়ায় সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মান্নান মাস্টার আর নেই

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সাব্বির হোসেন, বানারীপাড়া 

বরিশালের বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বরেণ্য শিক্ষাবিদ আব্দুল মান্নান মাস্টার আর আমাদের মাঝে নেই। বুধবার (২১ জানুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের মৃত্যুতে বানারীপাড়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ পুত্র ও বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি শোকবার্তা প্রকাশ করেন।

আব্দুল মান্নান মাস্টার ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের একজন খ্যাতিমান শিক্ষক। শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকেননি; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষাও দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীকে। তাঁর জ্ঞান, নিষ্ঠা, দায়িত্ববোধ ও স্নেহশীল আচরণ ছাত্রদের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

এই গুণী শিক্ষকের বিদায়ে শিক্ষাঙ্গনসহ পুরো বানারীপাড়া যেন একজন অভিভাবককে হারালো। শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মতে, তাঁর প্রয়াণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আজ বুধবার বাদ আসর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল বানারীপাড়া হাইস্কুল প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

২১/০১/২৬
মোঃ সাব্বির হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর