শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকগঞ্জে ব্রাজিলকে উড়িয়ে আর্জেন্টিনার ‘খাসি’ জয়! “”ষোলো আনা”” চারঘাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মো: সামসুজ্জামান সামু, কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির অভিনন্দন ​ রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ১২৫তম বর্ষপূর্তিতে উৎসবমুখর নবীন-প্রবীণের মিলনমেলা রংপুরে বায়নার নামে ১৫ বছর ধরে জমি ভোগ দখল। আরেফিন সড়কে বালুবাহী গাড়ির দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী। মেক্সিকোর জয় দিয়ে শুরু ২০২৬ বিশ্বকাপ: মাঠের লড়াইয়ে বিপর্যস্ত সাউথ আফ্রিকা মোবাইল দিয়ে আঘাত করে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ কোতয়ালী থানার সাফল্য, ওয়ারেন্টি তামিলে আটক ২

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশের নির্বাচন: সভাপতি ফারুক, সম্পাদক রুবেল

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ কুমিল্লা প্রতিনিধি:

জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি)-এর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারে হোটেল রেড অর্কিডে আয়োজিত এই নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কেএম রুবেল।

নির্বাচন ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবিসাসের সভাপতি আবুল হোসেন মজুমদার, চিত্রনায়ক রুবেল, সাবেক জেল সুপার ফরমান আলী, অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী, ফোরকান সিকদার, গাজী নুরুল হক শাহ, এবি এম সিদ্দিক কায়সার, শাহ আলম বাবলু, আল আমিন, তারেক হোসেইন মুন্না, আব্দুল হালিম নিরব, মঈন উদ্দিনসহ আরও অনেকে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করাই জেএসএফবির মূল লক্ষ্য।

উল্লেখ্য, জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ (জেএসএফবি) দেশের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান,

আধুনিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন এবং অসুস্থ ও দুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর