সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জের শাল্লা থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বানারীপাড়ায় উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ আধখানা চিঠি বেঁধে দিও আসতে উদাসীন হলে” – নাঈমুর রহমান রাকিব  রিয়াদে এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রবাস বিনোদন; গোদাগাড়ীতে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে মাদক, দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ, গ্রেফতারের দাবি নিজস্ব অর্থায়নে উপজেলা পরিষদের পুকুরে ৪৫ কেজি মাছের পোনা অবমুক্ত করলেন ঝিনাইগাতী (ইউএনও) আল-আমীন যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক। তাহিরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে সম্পন্ন হলো সাংবাদিককন্যা মমতা আক্তার জুঁইয়ের বিবাহ। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী

তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আলহাজ সরকার টুটুল তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি:

‎৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মচারীরা।

‎মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
‎বিক্ষোভে অংশগ্রহণকারী সরকারি কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত গেজেট প্রকাশ করে ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

‎বক্তারা বলেন, বর্তমান মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

‎কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, তাড়াশ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

‎বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি কম্পিউটার কাম সহকারী জাহাঙ্গীর হোসেন কাজল এবং দপ্তরী সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনের নেতৃত্বে তাড়াশ উপজেলার সকল সরকারি দপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

‎এদিকে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর